২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন BTEB CBT&A লেভেল-৪ এর প্রশ্ন ব্যাংক আপলোড করা হয়েছে।
কোর্সের মডিউল ও কন্টেন্ট এই কোর্সটি মূলত হাতে-কলমে (Practical) কাজ শেখার জন্য এবং কর্পোরেট বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শক্ত ভিত্তি তৈরির উদ্দেশ্যে সাজানো হয়েছে। মডিউল ১: কম্পিউটার ফান্ডামেন্টালস ও ওএস (OS) কম্পিউটারের প্রাথমিক ধারণা, হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচিতি। উইন্ডোজ ১০/১১ অপারেটিং সিস্টেম ইন্সটলেশন ও কাস্টমাইজেশন। ফাইল, ফোল্ডার ম্যানেজমেন্ট এবং বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড বাড়ানোর কৌশল। মডিউল ২: মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) অফিসিয়াল ডকুমেন্ট, সিভি এবং কভার লেটার তৈরি ও ফরম্যাটিং। টেবিল, সেপস, স্মার্টআর্ট এবং পেজ লেআউট সেটআপ। মেইল মার্জ (Mail Merge) এবং প্রফেশনাল প্রিন্টিং কমান্ড। মডিউল ৩: মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) ডেটা এন্ট্রি, স্প্রেডশিট ডিজাইন এবং ডাইনামিক টেবিল তৈরি। অ্যাডভান্সড ফর্মুলার ব্যবহার (যেমন: SUMIFS, COUNTIF, VLOOKUP, IFERROR, PROPER)। চার্ট, গ্রাফ, স্যালারি শিট এবং বেসিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট। মডিউল ৪: মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (Microsoft PowerPoint) আকর্ষণীয় ও প্রফেশনাল প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন। অ্যানিমেশন, ট্রানজিশন এবং মাল্টিমিডিয়া (অডিও/ভিডিও) যুক্তকরণ। মাস্টার স্লাইড কাস্টমাইজেশন এবং স্লাইডশো কন্ট্রোল। মডিউল ৫: ইন্টারনেট, ইমেইল ও ক্লাউড কম্পিউটিং প্রফেশনাল ইমেইল আদান-প্রদান এবং জিমেইল সিগনেচার তৈরি। গুগল ড্রাইভ, গুগল ডকস, শিটস এবং ক্লাউড স্টোরেজ ম্যানেজমেন্ট। অনলাইন মিটিং প্ল্যাটফর্ম (Zoom, Google Meet) পরিচালনা। মডিউল ৬: বেসিক ট্রাবলশুটিং এবং নেটওয়ার্কিং প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি (CCTV) মনিটরিং সফটওয়্যারের বেসিক সেটআপ। ওয়াইফাই রাউটার কনফিগারেশন, স্ট্যাটিক আইপি এবং সাধারণ নেটওয়ার্কিং ইস্যু সমাধান। অ্যান্টিভাইরাস ব্যবহার এবং কম্পিউটারের পারফরম্যান্স ঠিক রাখার কার্যকরী উপায়।